1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

হরিরামপুরে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সাভার থেকে গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের হরিরামপুরে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) রাত আনুমানিক ১০টার দিকে ঢাকার সাভার এলাকায় পুলিশ ও যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোহাম্মদ আলী হরিরামপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের মজমপাড়ার মৃত আহম্মদ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২০ সালের ১ মার্চ হরিরামপুর থানায় দায়ের করা ১ নম্বর হত্যা মামলায় দণ্ডবিধির ৩০২ ধারায় তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। এরপর থেকে তিনি সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।
হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জে.ও.এম. তৌফিক আজম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ও যৌথ অভিযানে তাকে সাভার থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..