পলাশ বিশেষ প্রতিনিধি :নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, নির্দেশনায় সোনারগাঁ থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ জনাব মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর(নিরস্ত্র), দেলোয়ার হোসেন এর নেতৃত্বে পরিচালিত অভিযানে ১০ অক্টোবর ২০২৬ খ্রি. রাত ২৩.১৫ ঘটিকার সময় সোনারগাঁও থানাধীন কোম্পানীগঞ্জ সাকিনস্থ আসামী মোঃ শরীফ (৪০) এর বসত বাড়ীর সামনে ফাঁকা জায়গার উপর হতে ০১। মোঃ শরীফ (৪০), পিতা- আব্দুল হামিদ, মাতা- আভি বেগম, গ্রাম- কোম্পানীগঞ্জ, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ, ০২।
মোঃ মোস্তফা ওরফে গিয়ার মোস্তফা (৪৭), পিতা-মৃত হাবিবুল্লাহ ওরফে হবি, মাতা- মৃত আমিনা বেগম, গ্রাম- দেলেরবাগ, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ ও তাহাদের হেফাজত হইতে উদ্ধার মূলে জব্দকৃত আলামত ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট ও সাব-ইন্সপেক্টর(নিরস্ত্র), ওয়াছেক মিয়া এর নেতৃত্বে পরিচালিত অভিযানে এর নেতৃত্বে পরিচালিত অভিযানে ১১ অক্টোবর ২০২৬ খ্রি. রাত ০২.১৫ ঘটিকার সময় সোনারগাঁ থানাধীন কাঁচপুর ইউপির অন্তর্গত সোনাপুর সাকিনস্থ জনৈক ফারুক এর ১০ তলা ভবনের সামনে পাকা রাস্তার উপর হতে ১। শাহাবুউদ্দিন আহম্মদ (২৩), পিতা- সালাউদ্দিন আহম্মদ, মাতা- তাহমিনা বেগম, স্থায়ী ঠিকানা- গ্রাম- রসুলপুর, থানা- দাউদকান্দি, জেলা- কুমিল্লা, বর্তমান ঠিকানা- গ্রাম- সোনাপুর (খান সাহেব এর বাড়ীর ভাড়াটিয়া, থানা- সোনারগাঁ, জেলা নারায়ণগঞ্জকে ৩০ (এিশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকমুক্ত সমাজ গঠনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।