1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

টাঙ্গাইলের সরকার সব রাষ্ট্রায়ত্ত বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে: পাট প্রতিমন্ত্রী

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ২৫ বার পঠিত
২৬

টাঙ্গাইল প্রতিনিধি
রাষ্ট্রায়ত্ত বন্ধ শিল্পকারখানাগুলো আবার চালুর উদ্যোগ নিয়েছে সরকার। টাঙ্গাইল কটন মিলও কীভাবে পুনরায় চালু করা যায়, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

শনিবার সকালে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলে অবস্থিত বন্ধ টাঙ্গাইল কটন মিল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী ইশতেহারে বন্ধ মিল-কারখানা চালুর অঙ্গীকার ছিল। জনগণ সেই প্রতিশ্রুতির ভিত্তিতে সরকারকে দায়িত্ব দিয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারাদেশের রাষ্ট্রায়ত্ত বন্ধ কারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) অথবা দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে এসব কারখানা চালুর সম্ভাবনা যাচাই করা হচ্ছে।

মো. শরীফুল আলম আরও বলেন, বর্তমান সরকার স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি বিদ্যুৎ ব্যবস্থাপনা উন্নয়নে কাজ করছে। বিশেষ করে সোলার বিদ্যুতের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা নির্বিঘ্নে শিল্পকারখানা পরিচালনা করতে পারেন।

তিনি জানান, ১৯৭২ সালে রাষ্ট্রপতির ২৭ নম্বর আদেশে টাঙ্গাইল কটন মিল জাতীয়করণ করা হয়। ১৯৮২ সাল পর্যন্ত বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি) কারখানাটি পরিচালনা করে। পরে ১৯৯৮ সাল পর্যন্ত বিভিন্ন পদ্ধতিতে এটি পরিচালিত হলেও এরপর থেকে কারখানাটি সম্পূর্ণ বন্ধ রয়েছে।

সকালে প্রতিমন্ত্রী টাঙ্গাইল কটন মিলে পৌঁছালে টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী তাকে স্বাগত জানান।

এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমেদ, বিটিএমসির সচিব ও পিপিপি প্রকল্প পরিচালক কাজী ফিরোজ হোসাইন, বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবীব, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আরিফ, সহসভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কাদের শিকদার, উপজেলা বিএনপির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক আবুল হোসেন, গোড়াই ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান জুয়েল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান স্বপনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..