1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

টেকনাফে অস্ত্র-গোলাবারুদসহ ৩ রোহিঙ্গা আটক

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

নুরুল আলম সিকদার

কক্সবাজারের টেকনাফে অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক ও বিভিন্ন সরঞ্জামসহ তিন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বিজিবি।
হ্নীলা ইউনিয়নের লেদা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় অস্ত্র বহনে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়েছে।

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা বাজার।
রোববার সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি।
বিজিবি জানায়, লেদা বাজার হয়ে ভারী অস্ত্রের একটি চালান রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত একটি সশস্ত্র ডাকাত দলের কাছে হস্তান্তরের তথ্য পায় তারা।
এরপর সকাল ১০টার দিকে লেদা বাজার এলাকায় কৌশলগত অবস্থান নেয় বিজিবির একটি আভিযানিক দল।
সকাল সাড়ে ১০টার দিকে সন্দেহজনক একটি ইজিবাইক থামিয়ে তল্লাশি চালানো হয়। মেটাল ডিটেক্টরের মাধ্যমে ইজিবাইকে থাকা বস্তার ভেতর ধাতব পদার্থের উপস্থিতি শনাক্ত করেন বিজিবি সদস্যরা।
পরে ইজিবাইকসহ তিনজনকে লেদা বিওপিতে নিয়ে বিস্তারিত তল্লাশি চালানো হয়। এ সময় আলুর বস্তার ভেতর বিশেষভাবে লুকিয়ে রাখা দুটি জি-৩ রাইফেল, দুটি দেশীয় একনলা বন্দুক, ৪২ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন এবং চার কেজি বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।
এ ছাড়া তিনটি টেজার, ছয়টি ওয়াকিটকি সেট, ২৫টি জর্দার কৌটা, ২৫টি লাল স্কচটেপ, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ও একটি বাটন মোবাইল জব্দ করা হয়।
এ ঘটনায় আটক তিনজন হলেন—মো. উসমান বেলাল, মো. মুসলিম ও মো. আনসার আলী। বিজিবির তথ্য অনুযায়ী, তারা কুতুপালং ও মোচনি এফডিএমএন ক্যাম্পের বাসিন্দা।
বাইট: অধিনায়ক, ২ বিজিবি
“সীমান্তবর্তী এলাকায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য চোরাচালানসহ সব ধরনের সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। অবৈধ অস্ত্রের চালান প্রতিহত এবং জননিরাপত্তা নিশ্চিত করতে টেকনাফ ব্যাটালিয়নের গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিত অভিযান অব্যাহত থাকবে।”

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্তে অস্ত্র ও বিস্ফোরকসহ বিভিন্ন ধরনের অবৈধ পণ্য পাচার ঠেকাতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..