1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য ব্যবস্থাপনা ও প্লাস্টিক বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রকল্পটি পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এর বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে প্রকল্পের অগ্রগতি, বর্জ্য সংগ্রহ ও ব্যবস্থাপনা এবং প্লাস্টিক বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত হন তিনি।
পরিদর্শনকালে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরোয়ার জাহান চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও আধুনিক ও কার্যকর করার পাশাপাশি প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তরের উদ্যোগ পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি পরিবেশের ওপর নেতিবাচক প্রভাবও কমানো সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..