1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

উখিয়ায় বন বিভাগের অভিযানে ৩০ একর বনভূমি দখলমুক্ত, ৭ স্থাপনা উচ্ছেদ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

 

উখিয়া প্রতিনিধি: সরোয়ার আলম তুষার,

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জে এক বিশেষ অভিযান চালিয়ে আনুমানিক ৩০ একর সরকারি বনভূমি জবরদখল মুক্ত করা হয়েছে। চার ঘণ্টাব্যাপী এই অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয়েছে অবৈধভাবে গড়ে ওঠা ৭টি স্থাপনা।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত উখিয়া রেঞ্জের মধুরছড়া এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নানের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে উখিয়া রেঞ্জের বিভিন্ন বিটের বিট কর্মকর্তা, বনকর্মী, স্টাফ ও সদস্যরা যৌথভাবে অংশ নেন। সরকারি বনভূমি অবৈধ দখলের গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে বন বিভাগের এই বিশেষ দলটি মধুরছড়া এলাকায় সাঁড়াশি অভিযান শুরু করে। অভিযানে দখলদারদের নির্মিত ৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় ৩০ একর বনভূমি অবমুক্ত করা হয়।

বন বিভাগ জানায়, প্রাথমিক অনুসন্ধানে সরকারি এই বিপুল পরিমাণ বনভূমি অবৈধভাবে জবরদখলের সাথে কথিত হেডম‍্যন ইব্রাহীম ও তাঁর ভাই ওমর ফারুক সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাঁরা দীর্ঘদিন ধরে আইন অমান্য করে সরকারি সংরক্ষিত বনাঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালাচ্ছিলেন।

উখিয়া রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, সরকারি বনভূমি রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না। অবৈধ জবরদখলের সাথে জড়িত কথিত হেডম‍্যন ইব্রাহীম ও তাঁর ভাই ওমর ফারুকের বিরুদ্ধে সুনির্দিষ্ট বন আইনে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় বন বিভাগের এই উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..