নিজস্ব প্রতিবেদক
প্রতীকী ছবি
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মতিঝিল বিভাগের অভিযানে ৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মতিঝিল বিভাগের বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে সোমবার তাদেরকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে মতিঝিল থানা ১১, পল্টন থানা ২১, সবুজবাগ থানা পাঁচ জন, খিলগাঁও থানা সাত জন, রামপুরা থানা নয় জন, শাহজাহানপুর থানা ১০ ও মুগদা থানা ১১ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।