1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৫ কি‌লো‌মিটার এলাকায় যানজট

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১৪ বার পঠিত
১৯

টাঙ্গাইল প্রতিনিধি

-যমুনা সেতু মহাসড়‌কে ১৫ কিলোমিটার এলাকায় যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। অতিরিক্ত যানবাহনের চাপ, যমুনা সেতুর ওপর ও সেতুর সংযোগ সড়কে রাতে একাধিক গাড়ি বিকল হওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে যমুনা সেতু কর্তৃপক্ষ।

শুক্রবার (৫ জুন) দিবাগত রাত থেকে যমুনা সেতুর টোল প্লাজা থেকে পৌলি পর্যন্ত যানজটের সৃষ্টি হ‌য়। এতে মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের খুব কষ্ট হচ্ছে।

সেতু কর্তৃপক্ষ বলছে, গত ২৪ ঘণ্টায় ৪০ হাজার ৫৮০টি যানবাহন সেতু পারাপার করেছে।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, অতিরিক্ত যানবাহনের চাপ, রাতে বৃষ্টি, সেতুর ওপর দুর্ঘটনা ও যানবাহন বিকল হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে পুলিশের পাশাপাশি সেতু কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরিফ বলেন, দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..