1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

নরসিংদীতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ স্কুল ছাত্র নিহত

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১৩ বার পঠিত
১৭

নরসিংদী প্রতিনিধি,

নরসিংদীর বেলাবতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোহান (১৪) ও নাহিদ (১৪) নামে দুই স্কুল ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় শুভ (৩০) ও সিয়াম (২৮) নামে আরো ২ মোটরসাইকেল আরোহী আহত হয়েছে।

শুক্রবার (৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেলাব-পুড়াদিয়া রুটের পাটুলি ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহান উপজেলার বাজনাব ইউনিয়নের বীরবাগবের গ্রামের ইতালি প্রবাসী মামুন মিয়ার ছেলে ও একই গ্রামের নুরুল ইসলামের ছেলে নাহিদ। উভয়ই হাড়িসাংগান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

অপরদিকে আহত শুভ উপজেলার বেলাব গ্রামের মরহুম শাহজাহান মিয়ার ছেলে ও সিয়াম বীরবাগবের গ্রামের সুমন মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, নিহত দুই আরোহীর মোটরসাইকেলটি পুড়াদিয়া থেকে নিজবাড়ী বীরবাগবের দিকে আসছিল। অপরদিকে আহত দু’জনের মোটরসাইকেলটি পোড়াদিয়ার দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছামাত্রই দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সোহান নিহত হয়। আরও আহত অবস্থায় নাহিদকে বেলাব স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে গুরুতর আহত শুভকে নরসিংদী জেলা হাসপাতালে রেফার্ড করা হয় এবং সিয়ামকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে বেলাব থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় দু‘জন নিহত হয়েছে বলে জেনেছি। যেহেতু তাদের লাশ বাড়িতে নেয়া হয়েছে আমরা সেখানে গিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..