1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

পেকুয়ায় গলায় চানা বুট আটকে শিশুর মৃত্যু

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৪১ বার পঠিত
৪৬

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়া উপজেলায় চানাচুর খাওয়ার সময় চানা বা ছোলা বুট গলায় আটকে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মইয়াদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুর নাম মুহাম্মদ আয়াতুল ইসলাম আবিদ (৩)। সে ওই এলাকার বাসিন্দা আব্দুর রহিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আবিদের মা তাকে খাওয়ার জন্য চনাচুর দেন। সে ধীরে ধীরে চানাচুর খাওয়ার সময় এর সঙ্গে থাকা একটি চানা বুট (ছোলা) তার গলায় আটকে যায়। এতে শিশুটি মা-বাবার সামনেই ছটফট করতে থাকে। একপর্যায়ে সে নিস্তেজ হয়ে পড়ে।

পরে মুমূর্ষু অবস্থায় তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..