1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের শোডাউন

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার পঠিত

কানাইঘাট (সিলেট) প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটের কানাইঘাটে মোটরসাইকেল শোডাউন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে কানাইঘাট পৌরসভার রায়গড় পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে শোডাউনটি শুরু হয়। পরে মোটরসাইকেল শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইঘাট বাজার পয়েন্টে গিয়ে শেষ হয়।

শোডাউনে ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। পরে কানাইঘাট বাজার পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এম এইচ আলআমিন। রাসেল চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন রেদওয়ান করীম।

প্রধান বক্তার বক্তব্যে রেদওয়ান করীম বলেন, “নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে ছাত্রদল নিয়মতান্ত্রিকভাবে তাদের কর্মসূচি চালিয়ে যাবে।”

সভাপতির বক্তব্যে এম এইচ আলআমিন বলেন, “কানাইঘাটে কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও দখলদারিত্বের স্থান নেই। গণতান্ত্রিক পরিবেশ ও সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করতে ছাত্রদল শান্তিপূর্ণভাবে তার অবস্থান তুলে ধরবে।”

সঞ্চালক রাসেল চৌধুরী বলেন, “অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে ছাত্রদল সবসময় সোচ্চার। আমরা শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে আমাদের দাবি ও প্রতিবাদ জানাতে চাই।”

কানাইঘাট পৌর ছাত্রদলের সদস্য সচিব প্রিন্স সোহেল বলেন, “শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা আমাদের অন্যতম লক্ষ্য। এ বিষয়ে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাব।”

উপজেলা ছাত্রদলের প্রথম সদস্য বুলবুল বলেন, “কানাইঘাট উপজেলা ছাত্রদল ঐক্যবদ্ধভাবে কাজ করছে। অন্যায় ও নৈরাজ্যের বিরুদ্ধে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।”

শোডাউনে সামিয়ান, মোহাইমিন, শাহনুর, ইয়াহইয়া, শামীম, আহসান, জাহেদ, নাভিদ আল হাসান, শাকিল, নাহিয়ান, রাইয়ান, নাইম, পারভেজ, আনাছ ইদ্দিন রনি, ফাহমিদুল, আশরাফ, ইসহাক আহমদ, সারওয়ান, পাবেল, নাহিদ, শাহীন, সেবুল, অভি, জিবান, শুভ ও মারুফসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদ জানান এবং শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..