1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

পঞ্চগড়ের মহারাজার দিঘিতে কিশোরের ভাসমান লাশ, পকেটে মিলল চিরকুট

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ২৬ বার পঠিত
৩০

পঞ্চগড় প্রতিনিধি

ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে মানিক হোসেন (১৫) নামে এক কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার পকেট থেকে দুটি চিরকুট উদ্ধার করা হয়। সেখানে তার মৃত্যুর জন্য দায়ী করে কয়েকজনের নাম লিখা রয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকালে পঞ্চগড় সদরের অমরখানা ইউনিয়নের মহারাজার দিঘি থেকে ওই কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। মৃত মানিক পঞ্চগড় সদরের মাগুরা ইউনিয়নের মালাদাম এলাকার রইস উদ্দীনের ছেলে। মানিক পেশায় হোটেল শ্রমিক ছিলেন।

স্থানীয়রা জানান, দিঘির পানিতে মরদেহটি ভাসমান ছিল। কয়েকজন তা দেখে ইউনিয়ন পরিষদসহ পুলিশে খবর দেয়। তবে প্রথম দিকে মরদেহের পরিচয় পাওয়া যাচ্ছিলো না। পুলিশ ঘটনাস্থলে গেলে এবং পকেট থেকে পাওয়া চিরকুট পড়ে পরিচয় বের করা হয়। চিরকুটে কয়েকজনের নাম উল্লেখ করে হত্যার দায়ী বলে নিজের এলাকার নাম লিখা ছিল।

মৃত মানিকের মামা রফিকুল ইসলাম বলেন, ‘সোমবার (১৩ জুলাই) বিকেলে বাড়ি থেকে বের হয় সে। এরপর অনেক রাত হলেও বাড়ি ফেরেনি। এখন তার মরদেহ পাওয়া গেল।’

 

পরিবারের বরাত দিয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‘সোমবার বিকেলে নিজ বাড়ি থেকে বের হয় মানিক। এরপর আর বাড়ি ফেরেনি। পরিবারের পক্ষ থেকেও থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। বুধবার সকালে তার মরদেহ ভাসমান অবস্থায় স্থানীয়রা দেখলে মহারাজার দিঘি থেকে পরে উদ্ধার করা হয়।’

চিরকুট পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ওসি আরও জানান, মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। আলামত সংগ্রহসহ ঘটনা এবং চিরকুটের বিষয়টি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর মূল কারণ জানা যাবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান থাকার কথা জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..