দীপক শর্মা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মা/দ/কবিরোধী অভিযানে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক দম্পতিকে আ/ট/ক করেছে থানা-পুলিশ। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) আদালতের মাধ্যমে তাঁদের ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে উপজেলার ১০ নম্বর জাবরহাট ইউনিয়নের বলদিয়ারা গ্রামে অভিযানটি পরিচালিত হয়। পল্লী বিদ্যুৎ অফিসের পাশে অবস্থিত একটি বাড়ির উঠান থেকে তাঁদের আ/ট/ক করা হয়।
আ/ট/ক দম্পতি হলেন দিনাজপুরের কোতোয়ালি থানার হামজাপুর এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে আসাদুজ্জামান আসাদ (৩০) এবং তাঁর স্ত্রী নুর বানু (২৭)। তাঁরা পীরগঞ্জের বলদিয়ারা গ্রামে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সুলতান আলীর নেতৃত্বে পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় তাঁদের আ/ট/ক করার পাশাপাশি ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।