নুরুল আলম সিকদার
উখিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলায় মোট ৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) উখিয়া থানা পুলিশের পক্ষ থেকে পাঠানো তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার ৫ জন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ৩ জন রয়েছেন।
নিয়মিত মামলায় গ্রেপ্তার ৫ জন হলেন—থাইংখালীর ঘোনারপাড়ার নুরুল আকতার (৩০), রোহিঙ্গা আশ্রয়শিবিরের ক্যাম্প-১৩-এর খায়রুল আমিন (৪২), এজাজুল হাসান (১৯) ও নুর আলম (৬০) এবং ক্যাম্প-১০, বালুখালীর মো. সেলিম (৪৫)।
অন্যদিকে, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার ৩ জন হলেন—রাজাপালং ইউনিয়নের কুতুপালং এলাকার প্রকাশ বড়ুয়া (২৯), পালংখালী ইউনিয়নের তাজনিমারখোলার মো. ইসমাইল উদ্দিন আরাফাত (১৯) এবং ক্যাম্প-১৩-এর মো. সলিম (২২)।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া আটজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।