1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ: ৫ পুলিশসহ আহত ৩০

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে এক ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোমবার (১৯ অক্টোবর) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার ফকিরকান্দি ও ঘোষেরচর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘাতের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘোষেরচর এলাকায় ফকিরকান্দি ও ঘোষেরচর গ্রামের যুবকদের মধ্যে একটি ফুটবল ম্যাচ চলাকালে কথা-কাটাকাটি হয়। এর জেরে পরবর্তীতে ফকিরকান্দি গ্রামের কিছু লোক ঘোষেরচর এলাকার হান্নান মোল্লাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

এ খবর ছড়িয়ে পড়লে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানা পুলিশের প্রায় শতাধিক সদস্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। একপর্যায়ে ৫ পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, “পরিস্থিতি সামাল দিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

সংঘর্ষে গুরুতর আহত দুজনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আহত এক পুলিশ সদস্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..