1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
বুধবার, ২০ মে ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

বরিশালে হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ২৫ বার পঠিত
৩১

বরিশালপ্রতিনিধি,

হামের উপসর্গ নিয়ে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।

এ নিয়ে বরিশাল বিভাগে হাম ও উপসর্গ নিয়ে ৩৯ শিশুর মৃত্যু হল। তাদের মধ্যে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে ২৬ জনের।

২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুরা হল- পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার মনিরুজ্জামানের চার মাস বয়সী ছেলে আলী আজগর ও পটুয়াখালী জেলার রাহাত গাজীর তিন মাস বয়সী ছেলে মুয়াজ।

দুই শিশুই শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

গত ২৪ ঘন্টায় এই হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ৫৫ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ২০৪ জন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এ পর্যন্ত ছয় হাজার ৮৩ জন হাম উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৮৯ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..