বান্দরবান জেলা প্রতিনিধি
মাদকদ্রব্য ইয়াবাসহ ১১ মাদক মামলার আসামি নয়ন চৌধুরী (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) দুপুরে বান্দরবান সদর থানাধীন বান্দরবান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড মেম্বার পাড়া থেকে গ্রেফতার করা হয় তাকে।
গ্রেফতারকৃত নয়ন চৌধুরী (৫০) বান্দরবান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড মেম্বার পাড়া এলাকার মৃত অরুন চৌধুরীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড মেম্বার পাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বান্দরবান থানা পুলিশ। এসময় ৩৪৫ পিস নিষিদ্ধ মাদক ইয়াবাসহ ১১ মাদক মামলার আসামি নয়ন চৌধুরী (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন
মেয়েকে হত্যা মামলায় ১২ বছর পর বাবার মৃত্যুদণ্ড
বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ পারভেজ সত্যতা নিশ্চিত করে করে বলেন, ইয়াবাসহ আটক নয়ন চৌধুরীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।