1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

বিআরটি প্রকল্পের বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রীর সভা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ২৬ বার পঠিত
৩৩

জ্যেষ্ঠ প্রতিবেদক
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সভার একটি মুহূর্ত
বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ জুন) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বিমানবন্দর-জয়দেবপুর করিডরের অগ্রগতি, পরিচালনা ব্যবস্থা, স্টেশন ব্যবস্থাপনা ও যাত্রীসেবা উন্নয়ন নিয়ে বিশেষজ্ঞদের মতামত ও পরামর্শ তুলে ধরা হয়।

এছাড়া হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত বিস্তৃত বিআরটি প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন প্রক্রিয়া এবং সম্ভাব্য সুফল নিয়ে বিস্তারিত আলোচনাও হয়।

সভায় বিশেষজ্ঞরা প্রকল্পটির বিভিন্ন দিক নিয়ে মতামত দেন। বিশেষ করে বিআরটির নকশা, স্টেশন ব্যবস্থাপনা, যাত্রীসেবা, পরিচালন কাঠামো এবং সামগ্রিক কার্যকারিতা নিয়ে তারা নিজেদের পর্যবেক্ষণ ও পরামর্শ তুলে ধরেন।

এসময় উপস্থিত ছিলেন- সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব, সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক, বুয়েটের শিক্ষক মো. শামসুল হক, মোসলেহ উদ্দীন হাসান, মো. হাদিউজ্জামান ও রাকিব আহসান, সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী মঈনুল হাসানসহ সংশ্লিষ্ট অনেকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..