1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

বিশ্বকাপ ফুটবলের যে বাড়ি দেখতে আসছেন অন্য দলের ভক্তরাও

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৭ বার পঠিত
১১

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি,

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় যখন মেতে উঠেছে গোটা দেশ, তখন সেই আবেগকে ভিন্ন মাত্রা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ছতুরা-চান্দপুর গ্রামের বাসিন্দা রুবেল মিয়া। প্রিয় দল ব্রাজিলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে তিনি নিজের পুরো বাড়ি সাজিয়েছেন ব্রাজিলের পতাকার আদলে।

বাড়ির ভবন ও সীমানা প্রাচীর জুড়ে ব্যবহার করা হয়েছে ব্রাজিলের পতাকার রং। শুধু তাই নয়, দেয়ালে আঁকা হয়েছে ব্রাজিল জাতীয় ফুটবল দলের বিভিন্ন তারকা খেলোয়াড়ের ছবিও। একই সঙ্গে ভবনের একটি অংশে স্থান পেয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা, যা দেশপ্রেমেরও প্রতীক হয়ে উঠেছে।

ব্যতিক্রমী এ বাড়িটি দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় করছেন। শুধু ব্রাজিল সমর্থকরাই নয়, অন্য দেশের ফুটবলভক্তরাও বাড়িটির সৌন্দর্য ও নান্দনিকতার প্রশংসা করছেন।

স্থানীয়দের দাবি, পুরো উপজেলায় এমন ব্যতিক্রমধর্মী বাড়ি আর নেই। ফলে বাড়িটিকে ঘিরে এলাকার পরিচিতিও বাড়ছে।

ব্রাজিলের একজন নিবেদিতপ্রাণ সমর্থক রুবেল মিয়া বলেন, “ছোটোবেলা থেকেই আমি ব্রাজিল দলের সমর্থক। দলটির প্রতি ভালোবাসা থেকেই বাড়ির ভবন ও সীমানা দেয়াল ব্রাজিলের পতাকার আদলে রং করিয়েছি। পাশাপাশি প্রিয় খেলোয়াড়দের ছবিও আঁকিয়েছি। প্রায় ১৬ দিন ধরে কাজ চলছে, এখন শেষ পর্যায়ে রয়েছে। এ কাজে প্রায় দেড় লাখ টাকা ব্যয় হয়েছে। অনেকেই বাড়িটি দেখতে আসছেন, বিষয়টি আমাকে আনন্দ দেয়।”

বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে রুবেল মিয়ার এই ব্যতিক্রমী উদ্যোগ ইতোমধ্যে এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ফুটবলপ্রেম আর সৃজনশীলতার মিশেলে তৈরি এই বাড়ি এখন আখাউড়ার অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..