1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

ভারতের ওয়ানডে দলে শেবাগ ও দ্রাবিড়ের ছেলে অস্ট্রেলিয়ার বিপক্ষে

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ২০ বার পঠিত

ক্রীড়া ডেস্ক :

ভারতের দুই কিংবদন্তি ব্যাটার রাহুল দ্রাবিড় ও বীরেন্দর শেবাগের দুই সন্তান অনভয় দ্রাবিড় এবং আর্যবীর শেবাগ অস্ট্রেলিয়ার বিপক্ষে হতে যাওয়া আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ভারত অনূর্ধ্ব-১৯ দলে জায়গা করে নিয়েছেন। ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এই সিরিজের জন্য বৃহস্পতিবার দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

বিসিসিআই নির্বাচক কমিটি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং দুটি চার দিনের ম্যাচের জন্য আলাদা আলাদা স্কোয়াড ঘোষণা করেছে। ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন লক্ষ্য রাইচান্দানি এবং চার দিনের ম্যাচের নেতৃত্ব সামলাবেন যশবর্ধন সিং চৌহান। অনভয় ও আর্যবীরকে কেবল ওয়ানডে সিরিজের স্কোয়াডেই রাখা হয়েছে।

১৮ বছর বয়সী ওপেনার আর্যবীর শেবাগের জন্য এটিই জাতীয় অনূর্ধ্ব-১৯ দলে প্রথম ডাক পেলেন। বর্তমানে দিল্লি প্রিমিয়ার লিগে খেলছেন তিনি। অন্যদিকে, সাবেক ভারতীয় অধিনায়ক ও কোচ রাহুল দ্রাবিড়ের ছোট ছেলে ১৭ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটার অনভয় দ্রাবিড় গত মাসে শ্রীলঙ্কা সফরকারী অনূর্ধ্ব-১৯ দলেও ছিলেন। সেই সফরে দুটি যুব ওয়ানডে ম্যাচে যথাক্রমে ১৪ ও ৮৭ রানের দুটি ইনিংস খেলে স্কোয়াডে নিজের স্থান ধরে রাখেন তিনি।

অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ এবং প্রথম চার দিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে রাজকোটে। সিরিজের দ্বিতীয় তথা শেষ চার দিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে আহমেদাবাদে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..