1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

মতিঝিল বিভাগের বিশেষ অভিযান, গ্রেফতার ৬২

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার মতিঝিল বিভাগের বিভিন্ন থানার অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে মতিঝিল থানায় ৬ জন, পল্টন থানায় ৫ জন, সবুজবাগ থানায় চারজন, খিলগাঁও থানায় ১৬ জন, রামপুরা থানায় একজন জন, শাহজাহানপুর থানায় ১৮ জন ও মুগদা থানায় ১২ জন রয়েছে ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..