1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

কক্সবাজারে তথ্য কমপ্লেক্সের জন্য তিনটি স্থান পরিদর্শন সচিবের

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার পঠিত

কক্সবাজার প্রতিনিধি

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা কক্সবাজারে তথ্য কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণের স্থান নির্বাচন করতে তিনটি জায়গা পরিদর্শন করেছেন।

শুক্রবার বিকেলে তিনি শহরের কলাতলী আদর্শগ্রাম এলাকায় দুটি এবং খুরুশকুলে একটি জায়গাসহ মোট তিনটি স্থান পরিদর্শন করেন। এসময় তথ্য কমপ্লেক্স নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। পরিদর্শনকালে তথ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রস্তাবিত এ প্রকল্পের মূল উদ্দেশ্য হলো, জেলা পর্যায়ে আধুনিক তথ্যকেন্দ্র গড়ে তুলে জেলা তথ্য অফিসের সেবাদানের সক্ষমতা বাড়ানো, তথ্য ও যোগাযোগপ্রযুক্তির সুবিধা সম্প্রসারণ এবং সুস্থ ধারার চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে জনসচেতনতা ও সংস্কৃতির বিকাশ ঘটানো।

তথ্য কমপ্লেক্সে ডিজিটাল মাল্টিপারপাস সিনেমা হল, ইন্টারনেট সুবিধা, সাইবার ক্যাফে, ডিজিটাল আর্কাইভ, আইসিটি ল্যাবসহ বিভিন্ন আধুনিক সুবিধা থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..