1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে সরই ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের বিশাল র‍্যালি

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ২ বার পঠিত

 

মোঃআলী হোসেন

*বান্দরবানের লামা উপজেলায় মাদক ও সন্ত্রাসবিরোধী বিশাল র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়,এতে
“মাদককে না বলুন, সন্ত্রাসমুক্ত সমাজ গড়ুন” — এই স্লোগানকে সামনে রেখে আজ ৮ অক্টোবর, ২০২৬ ইং রোজ বৃহস্পতিবার সকাল ১১টায় লামা উপজেলা যুবদল এবং ছাত্রদলের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

র‍্যালিটি লামা পৌর শহরের উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারের বাসস্টেশনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। র‍্যালিতে “মাদকমুক্ত লামা চাই”, “সন্ত্রাসমুক্ত সমাজ চাই” সহ বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে শত শত নেতাকর্মী অংশ নেন।

বিশেষ করে ৫নং সরই ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের বিশাল বহর মিছিল সহকারে র‍্যালিতে যোগদান করলে পুরো র‍্যালি প্রাণবন্ত হয়ে ওঠে। সরই ইউনিয়নের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি সকলের নজর কাড়ে।
র‍্যালি পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “বর্তমান যুবসমাজ ধ্বংসের মূল কারণ মাদক। এই মাদক ও সন্ত্রাসের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত আগামী প্রজন্ম গড়তে যুবদল ও ছাত্রদল সবসময় রাজপথে সক্রিয় ভূমিকা পালন করবে।”
এ সময় লামা উপজেলা যুবদল, পৌর যুবদল, উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল এবং *৫নং সরই ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন।খুব সুন্দর ও সুশৃংখলভাবে শান্তিপূর্ণ সমাবেশ কর্মসূচি অসমাপ্ত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..