1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

উখিয়ায় বিভিন্ন মামলায় ৫ আসামি গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ১৯ বার পঠিত

সরোয়ার আলম

কক্সবাজারের উখিয়ায় পৃথক মামলায় অভিযান চালিয়ে ৫ আসামিকে গ্রেপ্তার করেছে উখিয়া থানা পুলিশ। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) উখিয়া থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলায় ২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। এছাড়া রিমান্ড শেষে আরও ২ আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
অন্যদিকে, মোবাইল কোর্টের সাজা পরোয়ানাভুক্ত ১ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ২ দিনের বিনাশ্রম কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে।
উখিয়া থানা পুলিশ জানায়, বিভিন্ন মামলায় গ্রেপ্তার মোট ৫ আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..