1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

মেহেরপুরে গুলি মাদক ও টাকাসহ পিতা -পুত্রকে গ্রেপ্তার করেছে মাদক বিরোধী প্রশাসন টিম। —

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

মোঃ মাহবুব হাসান (মেহেরপুর প্রতিনিধি) মেহেরপুর। পৌর শহরের তাঁতিপাড়ায় মঙ্গলবার(১৫ সেপ্টেম্বর) সকাল ১০:০০ ঘটিকার সময় মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ,গাঁজা, কার্তুজ ও মাদক বিক্রি নগদ টাকা সহ পিতা পুত্রকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মেহেরপুর শহরের তাঁতিপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে, ফিরোজ হোসেন (৪৮) এবং ফিরোজ হোসেন এর ছেলে, আমানুল্লাহ ( ২৬)। মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাশেদ আহমেদ সাংবাদিকদের জানান তাঁতিপাড়া এলাকায় পিতা -পুত্র দুজনে মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় এই সময় তাদের কাছে থেকে ৩৭৩ পিস ইয়াবা, ১ কে জি ৮১৩ গ্রাম গাঁজা, ২৩ গ্রাম গাঁজার বীজ, ৬৪ গ্রাম ভাঙ পাতা ,ও ৫ রাউন্ড গুলি জব্দ করা হয়। এছাড়া মাদক বিক্রয় এর ৯ লক্ষ ৫ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয় । অভিযানে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসনে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সিরাজুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার জামিল রহমান খান ও সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। তিনি আরো বলেন গ্রেফতারকৃতদের সদর থানায় মামলা দায়ের করে হস্তান্তর করা হবে এবং জনস্বার্থে এ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..