রিপোর্টার আনকার মিয়া
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের ১৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ার করেছেন সিলেট মহানগর বিএনপি নেতৃবৃন্দ। আজ শনিবার, দুপুরে মৌলভীবাজারে গিয়ে কবর জিয়ারত শেষে মরহুমের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন তারা। এর আগে মরহুমের সমাধিতে মহানগর বিএনপির পক্ষ থেকে অর্পণ করা হয় শ্রদ্ধাঞ্জলী। এসময় মরহুম এম সাইফুর রহমানের পরিবারের সদস্যবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন-
মৌলভীবাজার উপজেলার ১ নং খলিলপুর ইউনিয়নের বিএনপি’র সহ-সভাপতি সাজ্জাদুর রহমান, সাধারণ সম্পাদক আতাউর রহমান, এ সময় ১ নং খলিলপুর ইউনিয়নের সকল নেতাকর্মীগণ ছিলেন প্রমূখ।