1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

মৌলভীবাজারে সড়ক পরিবহন আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার পঠিত
মৌলভীবাজার প্রতিনিধি।।
জেলা প্রশাসন, মৌলভীবাজারের উদ্যোগে সোমবার (৭ সেপ্টেম্বর ) মৌলভীবাজার শহরের বনশ্রী রোড এলাকায় সড়ক পরিবহন আইন লঙ্ঘনের বিরুদ্ধে পৃথক ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মোট ৮টি মামলায় ৭ হাজার ৩শ টাকা জরিমানা আদায় করা হয়।
বনশ্রী রোড এলাকায় জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে সড়ক পরিবহন আইনে ৪টি মামলায় মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অপরদিকে, একই এলাকায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহফুজুল হক অমির নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে একই আইনে ৪টি মামলায় মোট ৩ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এ নিয়ে পৃথক দুই অভিযানে মোট ৮টি মামলায় ৭ হাজার ৩শ টাকা অর্থদণ্ড করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
সড়কে শৃঙ্খলা নিশ্চিতকরণ, আইন লঙ্ঘন প্রতিরোধ এবং জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে জেলা প্রশাসনের এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..