1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

রাজধানীর মিরপুর থানায় করা হত্যা মামলাসহ তিন মামলায় জামিন পেলেন মমতাজ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১৯ বার পঠিত
২৬

আইন-আদালত

সাগর হত্যা মামলাসহ আলাদা তিনটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন সাবেক সংসদ সদস্য (এমপি) ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম।

সোমবার (১৫ জুন) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি এবিএম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে মমতাজের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু, ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট খায়রুন নেছা।

এর আগে, রাজধানীর মিরপুর থানায় করা সাগর হত্যা মামলায় সাবেক এমপি মমতাজ বেগমকে কোন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট।

২০২৫ সালের ১৭ মে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমকে কারাগারে পাঠানো হয়। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আদেশ দেন।

ওই বছরের ১২ মে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার হন শিল্পী মমতাজ। পুলিশ জানিয়েছে, মমতাজ বেগমের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। লোকগানের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম একাধিকবার মানিকগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..