মাছুম মিয়া
দেশের উন্নয়নকে এগিয়ে নিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় মসজিদ মন্দির ও গ্রামিনসড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন প্রশাসক নূর নবী ভুইয়া। ৪ সেপ্টেম্বর শুক্রবার সকালে প্রথমে ডেমরা-কালীগঞ্জ সড়কের
শিমুলিয়া শিমুলিয়া এলাকার আরমান ফকির বাড়ি হইতে মিয়া বাড়ি মসজিদ পর্যন্ত রাস্তা সিসি করণ, পর দক্ষিণ ভ্রাহ্মনখালী মনিপাড়া এলাকার শ্রী শ্রী রক্ষা কালীমন্দিরের ভিত্তি স্থাপন, একই দিনে দক্ষিণ ব্রাহ্মনখালী এলাকার হাসিব খলিফার বাড়ি হইতে আব্দুল হাই ভুইয়ার বাড়ি পর্যন্ত সিসি করণ ও খালপাড় জামে মসজিদ উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।
এ সময় প্রশাসক নূর নবী ভূইয়া বলেন, রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রতিটি এলাকার মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। মসজিদ, মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন এবং গ্রামীণ সড়কের উন্নয়ন কাজের মাধ্যমে মানুষের চলাচল আরও সহজ ও নিরাপদ হবে। ইউনিয়নের কোনো এলাকা যেন উন্নয়ন থেকে বঞ্চিত না হয়, সে বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি। পর্যায়ক্রমে প্রয়োজনীয় সব এলাকায় রাস্তা, ধর্মীয় প্রতিষ্ঠানসহ জনসাধারণের প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়ন করা হবে। জনগণের সহযোগিতা নিয়ে একটি সুন্দর, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি।
এসময় রূপগঞ্জ থানা বিএনপি সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, আইন বিষয়ক সম্পাদক এড. আলম খান, ৪নং ওয়ার্ডের সদস্য মোঃ শরীফ মিয়াসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।