1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

লক্ষ্মীপুরের রামগতিতে জমিজমা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত ১৭

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার পঠিত

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি মোহাম্মদ হুমায়ুন কবির

রামগতিতে জমিজমা নিয়ে দুই পরিবারের বিরোধের জেরে সংঘর্ষে ১৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার চরআলগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর নেয়ামত গ্রামের লালমিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী দীন মোহাম্মদ বাদী হয় রামগতি থানায় অভিযোগ দায়ের করেছেন।
ক্ষতিগ্রস্ত পরিবার ও থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, বসতবাড়ির জমি নিয়ে ওই এলাকার দীন মোহাম্মদের পরিবারের সঙ্গে একই বাড়ির জাহাঙ্গীর আলমের বিরোধ চলছিল। রবিবার দুপুর আড়াইটার দিকে বাড়ির সীমানার পাশে আরমান গাছ রোপণ করতে গেলে জাহাঙ্গীর ও তার স্ত্রী শাহিদা বেগম এসে বাধা দেন।

এ নিয়ে দুই পক্ষের তর্ক-বিতর্ক একপর্যায়ে সংঘর্ষের রূপ নেয়। এতে দীন মোহাম্মদের পক্ষের ১৫ জন ও জাহাঙ্গীরের পরিবারের ২ জনসহ মোট ১৭ জন আহত হন।
আরো পড়ুন

আহতরা হলেন আরমান হোসেন, ঝুমুর বেগম, মো. হুমায়ুন কবির, তাজিয়া বেগম, ঝর্না বেগম, রোকেয়া বেগম, আনোয়ার হোসেন, দীন মোহাম্মদ, আমেনা বেগম, রিমা আক্তার, শান্তা বেগম, মহিউদ্দিন, সোহেল, রাসেল, তাজুরা বেগম ও প্রতিপক্ষের জাহাঙ্গীর ও তার স্ত্রী শাহিদা বেগম।

ভুক্তভোগী পরিবারের সদস্য আরমান হোসেন জানান, রবিবার দুপুরে ওই জমির পাশে তিনি ময়লা পরিষ্কার করতে গেলে জাহাঙ্গীর ও তার স্ত্রীসহ পরিবারের লোকজন এসে লাঠিসোঁটা, রড ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।

হামলায় তাদের ১৫ জন সদস্য গুরুতর আহত হন।
অভিযোগ অস্বীকার করে জাহাঙ্গীর আলমের স্ত্রী শাহিদা বলেন, ‘তারা সীমানার পাশে এসে গাছ লাগাতে গেলে আমরা বাধা দিয়েছি। এ বিষয়ে নিয়ে তারা উল্টো আমাদেরকে মারধর করেছে।’

রামগতি থানার ওসি লিটন দেওয়ান বলেন, ‘জমিজমা নিয়ে দুই পক্ষের মারামারি সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..