1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে হত্যা ও মাদক মামলায় চারজনের যাবজ্জীবন

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

মির্জা আব্দুর রব বুলবুল,

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ছাইম নামে এক শিশুকে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন ও পৃথক দুটি মাদক মামলায় দুইজনসহ মোট ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও হত্যা মামলায় দুই জনের ২০ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং মাদকের একটি মামলায় ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর মাদক মামলায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩য় আদালতের বিচারক মো: নজরুল ইসলাম এ দন্ডাদেশ প্রদান করেন।

হত্যা মামলায় দন্ডপ্রাপ্তরা হলো- সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ভায়ড়া গ্রামের মোক্তার সরকারের ছেলে আল-আমিন ও সলঙ্গা থানার আংগারু গ্রামের লোকমান হোসেনের ছেলে নাসির উদ্দীন। মাদক মামলায় দন্ডপ্রাপ্তরা হলো- সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর পুঠিয়াবাড়ি মহল্লার আনোয়ার হোসেনের ছেলে সোহেল রানা (৪৩) ও দিনাজপুর জেলার হাকিমপুর থানার বাসুদেবপুর মাষ্টার পাড়া গ্রামের হবিবুর রহমানের স্ত্রী মালা খাতুন (৫৬)।

হত্যা মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০১১ সালের ২৫ নভেম্বর দুপুরে বাড়ির পাশে বন্ধুদের সাথে খেলা করছিলো শিশু ছাইম। এরপর থেকে সে নিখোঁজ ছিলো। তার সন্ধানে এলাকায় মাইকিং করা হয়। পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। ২৭ নভেম্বর সকালে স্থানীয় একটি পুকুরে শিশু ছাইমের হাত-পা বাঁধা মরদেহ দেখতে পেয়ে পুলিশে সংবাদ দেয়। এ ঘটনায় নিহত শিশুর নানা আলীম উদ্দিন বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করা মামলা দায়ের করেন। এ মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন আদালত।
অপরদিকে, মাদক মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ শহরে মাদক বিরোধী অভিযান চালায়। অভিযান চলাকালে হোসেনপুর তারকাটা মিল এলাকা থেকে সোহেল রানাকে ২০ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ আটক করে। এ ঘটনায় গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক ইশানুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করে। এছাড়াও ২০২২ সালের ২২ জুলাই সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মনসুর আলী স্টেশন ১২০ গ্রাম হেরোইনসহ মালা খাতুনকে গ্রেফতার করে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়। এই মামলায় আদালাত মালা খাতুনকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..