1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

সিলেটে পরিত্যক্ত গুদাম থেকে অর্ধকোটি টাকার বিদেশি মদ উদ্ধার

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৩ বার পঠিত

সিলেট ব্যুরো
সিলেট নগরীর বালুচর এলাকার একটি পরিত্যক্ত গুদামঘরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)।

মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে নগরীর ৩৪ নম্বর ওয়ার্ডের বালুচর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র‍্যাব-৯-এর একটি দল। অভিযানে পরিত্যক্ত গুদামটি থেকে উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য অর্ধকোটি টাকারও বেশি বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে তাৎক্ষণিকভাবে একজনকে আটক করেছে র‍্যাব। এছাড়া ঘটনাটির সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে তথ্য সংগ্রহ করতে দুজন সিএনজিচালিত অটোরিকশা চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৯-এর এক কর্মকর্তা জানান, উদ্ধার হওয়া মদের সঠিক পরিমাণ ও পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়ে বিস্তারিত তথ্য পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তার করতে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..