1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

হবিগঞ্জে কুমারী পূজা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পঠিত

হবিগঞ্জ প্রতিনিধি

ধর্মীয় রীতিনীতি ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হবিগঞ্জে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় হবিগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশনে এ পূজা আয়োজন করা হয়।

এদিন যথাসময়ে সজ্জিত আসনে বসিয়ে পূজা করা হয় কুমারী মাকে। এ সময় শঙ্খ, উলুধ্বনি আর মায়ের স্তুতিতে মুখরিত হয় চারদিক। পূজাকে ঘিরে মণ্ডপসহ আশপাশের এলাকা রূপ নেয় উৎসবের আমেজ। ভিড় জমায় হাজারো দর্শনার্থী।

এদিকে, কুমারী পূজা উপলক্ষে জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বিপুলসংখ্যক পুলিশ মোতায়েনের পাশাপাশি মাঠে ছিল এসআরবি-আনসার সদস্যরা। এছাড়া মণ্ডপ এলাকা যানজটমুক্ত রাখতে নেওয়া হয় বিশেষ ব্যবস্থা। মণ্ডপগুলোতে সিসি ক্যামেরার পাশাপাশি বাড়ানো হয় সাদা পোশাকধারী পুলিশের নজরদারি।

হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী বেদময়ানন্দ জানান, ১০৫ বছর যাবৎ এই মিশনে দুর্গাপূজা ও কুমারী পূজা হয়ে আসছে। পূজায় হবিগঞ্জ ছাড়াও আশপাশের জেলা থেকে অনেক দর্শনার্থী আসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..