1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

হবিগঞ্জ নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ বার পঠিত

হবিগঞ্জ জেলা প্রতিনিধি,

হবিগঞ্জের নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ছয়শ্রী গ্রামের মৃত মান্নান মিয়ার ছেলে জাবেদ মিয়া (১৯) এবং একই এলাকার আবদুর রহিমের ছেলে রুমান মিয়া (২০)।

র‌্যাব সূত্রে জানা যায়, বুধবার ভোরে র‌্যাব-৯-এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল নবীগঞ্জ উপজেলার আউশকান্দি বাজার এলাকায় অবস্থান করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মোটরসাইকেলে করে দুই ব্যক্তি মাদক নিয়ে হবিগঞ্জ থেকে সিলেটের দিকে যাচ্ছেন।

 

পরে র‌্যাবের দল নবীগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের রুস্তমপুর টোল প্লাজার সামনে চেকপোস্ট বসায়। এ সময় লাল-সাদা রঙের একটি মোটরসাইকেলকে সংকেত দিয়ে থামানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল থেকে নেমে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।

র‌্যাব জানায়, জিজ্ঞাসাবাদে ওই দুই ব্যক্তি তাদের কাছে গাঁজা থাকার কথা স্বীকার করেন। পরে তাদের কাছ থেকে ১৯ কেজি গাঁজা ও মোটরসাইকেলটি জব্দ করা হয়।

র‌্যাব সূত্র জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করার পর জব্দ করা আলামতসহ গ্রেফতার ব্যক্তিদের নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..