1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

হরিরামপুরে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ২

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৫ বার পঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের হরিরামপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে যে বাড়ি থেকে মাদক উদ্ধার করা হয়েছে, সেই বাড়ির মালিক মো. মাসুম (৪৫) পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে উপজেলার বলড়া ইউনিয়নের কান্ঠাপাড়া গ্রামে মাসুমের টিনের বসতঘরে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বলড়া গ্রামের মৃত আজম বেপারীর ছেলে মো. নাজমুল (২৫) এবং মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া উত্তরপাড়া গ্রামের পৃথু সাহা (২৯)। তিনি পীথুষ সাহা ও পাঁপড়ী সাহার ছেলে। পলাতক মাসুম কান্ঠাপাড়া গ্রামের মৃত গোপাল ফকিরের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় ১২ অক্টোবর হরিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ৮(খ)/১০(ক)/৪১ ধারায় মামলা করা হয়েছে। মামলাটির নম্বর ৫।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে. ও. এম. তৌফিক আজম জানান, গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..