1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

বালিয়াডাঙ্গীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন, অগ্নিকাণ্ডের মহড়া।

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১২ বার পঠিত

দীপক শর্মা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্যামিয়েল ম্যাডির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার দাস, সহকারী কমিশনার (ভূমি) মো. আহসানুল হক, পুলিশের এসআই আবু বক্কর সিদ্দিক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. তোফাজ্জল হোসেন তোফায়েল এবং ফায়ার সার্ভিসের লিডার প্রদীপ চন্দ্র। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। অগ্নিকাণ্ডবিষয়ক মহড়ার মাধ্যমে আগুন লাগলে দ্রুত ও কার্যকরভাবে পরিস্থিতি মোকাবিলার বিষয়টি তুলে ধরা হয়।

কর্মসূচিগুলোতে সহযোগিতা করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং ইএসডিও (ESDO)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..