শিরোনাম :
ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত সংসদের ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী ঢাকায় বৃষ্টি কমতে পারে দুপুরে, দিনভর মেঘলা থাকবে আকাশ সংসদ ফজলুর রহমান ও বিরোধীদলীয় নেতার বাহাসে সংসদে উত্তাপ! টি-টোয়েন্টি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত সোনারগাঁ ৩১৩ শিক্ষার্থীর জন্য ৩ শিক্ষক, চরম সংকটে পাঠদান কুমিল্লা বৃষ্টিতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ডাকাত-পুলিশ সংঘর্ষে আহত ২, গ্রেফতার ৩

ডাকাত-পুলিশ সংঘর্ষে আহত ২, গ্রেফতার ৩

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ায় ডাকাতের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় পুলিশসহ দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় ৩ ডাকাতকে গ্রেফতার এবং দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করেছে পুলিশ।

গ্রেফতার ডাকাতরা হলেন-নরসিংদীর শিবপুর থানার বাটগাও গ্রামের হুমায়ুন কবিরের ছেলে সেলিম হোসেন (৩৪), কাপাসিয়া থানার খিরাটি মধ্য পাড়া গ্রামের আবদুল লতিফের ছেলে হাবিবুর (৩৩) ও কাপাসিয়ার খিরাটি এলাকার মোস্তফা পালোয়ানের ছেলে সুমন পালোয়ান (২৩)।

কাপাসিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) শেখ মো. আমিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের খিরাটি গ্রামের সুতির খালের পূর্ব পাশে কলাবাগানে ৮-৯ জন ডাকাত ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে। এমন সংবাদের ভিত্তিতে তিনি থানা পুলিশের ছয় সদস্যের একটি দল নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। এসময় ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের ওপর আক্রমণ করে।
এতে ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে কাপাসিয়া থানার এএসআই জাকির আহত হয়। পরে পুলিশ আত্মরক্ষার্থে এক রাউন্ড গুলি ছুড়লে এক ডাকাত আহত হয়। পরে বাকি ডাকাতরা ভয়ে পালাতে চেষ্টা করে। এসময় পুলিশ ধাওয়া করে তিন ডাকাতকে গ্রেফতার করে।

তিনি আরো জানান, এসময় ডাকাত দলের কাছ থেকে রামদা, ছোরা ও চাপাতিসহ ৬টি দেশীয় অস্ত্র এবং ৫৯ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। ডাকাতের হামলায় আহত এএসআই জাকিরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিতে আহত ডাকাত সুমন পালোয়ানকে চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে কাপাসিয়া থানার ওসি মো. আলম চাঁদ জানান, এ ঘটনায় থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আমিরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। পালিয়ে যাওয়া ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com