সিলেট জেলা প্রতিনিধিঃ
সিলেটের দক্ষিণ সুরমা থানার কদমতলী এলাকা থেকে হেরোইনসহ ২ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
আটক হওয়া এই নারীরা হচ্ছেন, সুনামগঞ্জ সদর থানার বালিকান্দি গ্রামের বেদনআলীর মেয়ে সিমা বেগম (২৪) এবং নরসিংদী জেলার রায়পুরা থানার নিলুকুটি গ্রামের রমজান মিয়ার ছেলে শিল্পী বেগম (২৯)।
আজ (২১ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন, র্যাব-৯ এর এএসপি (মিডিয়া) ওবাইন।
র্যাব জানায়, গতকাল (২০ মে) বিকেলে কদমতলী এলাকার ফেরীঘাটস্থ কামাল বক্সের কলোনীতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
পরে সংশ্লিষ্ট থানায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আজ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
Leave a Reply