কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের ভৈরব থেকে ২০ কেজি গাঁজা ভর্তি একটি পিকআপ ভ্যানসহ জুরু মিয়া (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকের গ্রেফতার করেছে র্যাব-১৪ ও সিপিসি-৩ এর একটি দল। সোমবার রাত সাড়ে ৮টার দিকে ভৈরবের দুর্জয় মোড় এলাকার নূরাণী মসজিদের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
জুরু মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার জাংগাল গ্রামের মৃত জিলন মিয়ার ছেলে। র্যাব সূত্র জানায়, ভৈরব ও এর আশপাশে একটি মাদক ব্যবসায়ীচক্র দীর্ঘদিন ধরে মাদক ক্রয়-বিক্রয় করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে এর সত্যতা পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে রাতে অভিযান চালিয়ে জুরু মিয়াকে ২০ কেজি গাঁজা ও একটি পিকআপ ভ্যানসহ গ্রেফতার করা হয়।
র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী জানান, জুরু মিয়া গাঁজার এ চালানটি ঢাকার এক ব্যক্তির কাছে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন। তিনি দীর্ঘদিন যাবত ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে গাঁজা দেশের অভ্যন্তরে নিয়ে আসতেন বলেও স্বীকার করেছেন। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী ভৈরব থানায় মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply