শিরোনাম :
লমাইয়ে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের উদ্যোগে নারীদের নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়নমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎লালমাইয়ে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ওসমানী স্মৃতি মিলনায়তনে রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স পাওয়া অস্ত্র নিয়ে ডিসিদের জরুরি নির্দেশনা ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী ১৩ ডাকাতের যাবজ্জীবন কারাদণ্ড পঞ্চগড়ের বোদায় সড়ক দুর্ঘটনায় এক জন নিহত ‘সার্কুলার অর্থনীতি বৈশ্বিক বাজারে অবস্থান শক্তিশালী করার পূর্বশর্ত’ রাবির অধ্যাপক ইমেরিটাস আজহারুল ইসলাম পূবাইলে হত্যাকাণ্ডের শিকার আলতাবের বাড়িতে চুরি, টাকা ও স্বর্ণালংকার লুট আজ আবারও বোর্ডসভায় বসবে বিসিবি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বুড়িগঙ্গার আদি চ্যানেল পুনরুদ্ধারে প্রতিশ্রুতি নয়, কার্যকর পদক্ষেপ চাই

বুড়িগঙ্গার আদি চ্যানেল পুনরুদ্ধারে প্রতিশ্রুতি নয়, কার্যকর পদক্ষেপ চাই

নিজস্ব প্রতিনিধি:

আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। এই বছর বিশ্ব পরিবেশ দিবসের থিম ‘বাস্ততন্ত্রের পুনরুদ্ধার করা’

বিশ্বজুড়ে ভারসাম্য হারানো প্রতিবেশ পুনরুদ্ধারের অঙ্গীকার জানিয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে এ বছর পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। আদিকাল থেকেই পুরান ঢাকার প্রাণ-প্রকৃতি, অর্থনীতি এবং পরিবেশের অপরিহার্য অংশ ছিল বুড়িগঙ্গা আদি চ্যানেল। যা এই অঞ্চলের মানুষ এবং জীববৈচিত্র্যের জন্য স্বচ্ছ পনি, নির্মল বাতাসসহ পরিবেশ সজীব রাখার সকল উপাদানের জোগান দিত। পুরান ঢাকার বেশীরভাগ মানুষ জীবন জীবিকার জন্য নির্ভরশীল ছিল এই আদি চ্যানেলের উপর। কালের আবর্তে  প্রশাসনের অবহেলায় দখলে-দূষণে এক সময়ের প্রমত্ত আদি বুড়িগঙ্গা চ্যানেল মৃতপ্রায় একটি আবর্জনার ভাগাড়ে পরিনত হয়েছে। পুরান ঢাকার প্রাণ-প্রকৃতি, এবং পরিবেশের উপর বুড়িগঙ্গা আদি চ্যানেলের গুরুত্ব বিবেচনায় বিভিন্ন সময় রাষ্টীয় ভাবে এই নদীকে পুনরুদ্ধারে প্রতিশ্রুতি দেয়া হলেও বাস্তবে এর কোন কাজ হয় নাই। এমতবস্তায় ‘আদি চ্যানেল পুনরুদ্ধারে শুধু প্রতিশ্রুতি নয়,চাই কার্যকর উদ্যোগ’।

এই দাবিতে পরিবেশ আন্দোলন মঞ্চ -এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২১ উপলক্ষে আজ ৫ জুন ২০২১, শনিবার, সকাল ১০:৩০ টায় রাজধানীর নবাবগঞ্জ পার্ক সংলগ্ন বেঁড়ীবাধে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা উক্ত অভিমত ব্যক্ত করেন।

পরিবেশ আন্দোলন মঞ্চের সভাপতি আমির হাসান মাসুদ-এর  সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারন সম্পাদক জি.এম রোস্তম খান, পরিবেশ আন্দোলন মঞ্চের সহ-সভাপতি, মোঃ সেলিম, তৌহিদুল ইসলাম মাতিন, সচেতন নাগরিক সমাজের সভাপতি, জাহাঙ্গীর আদেল, নিরাপদ চিকিৎসা চাই সংগঠনের মহাসচিব, উম্মে সালমা, আমরা দূর্বার এর সভাপতি আব্দুস সালাম সময়, বিডি ক্লিক এর সভাপতি আমিনুল ইসলাম টাব্বুস, নদী বিষয়ক সামাজিক সংগঠন নোঙ্গরের নাফিজ ইকবাল, সুজনের মাসুম হোসেন, জার্ড এর চেয়ারম্যান মাহমুদ উল্লাহ রানা প্রমুখ।

বক্তারা বলেন, বুড়িগঙ্গার আদি চ্যানেলে একসময় লঞ্চ, পণ্যবাহী বড় বড় ট্রলার-নৌকা চলত, জেলেরা দল বেঁধে মাছ ধরত। এই অঞ্চলে মানুষের দৈনন্দিন স্বচ্ছ পনির যোগান দিত এই নদী। গত দুই দশকের বেশি সময় ধরে ক্রমবর্ধমান দূষণ ও অব্যাহত আগ্রাসনের ফলে বুড়িগঙ্গার আদি চ্যানেলটি দখল হয়ে ছোট হতে হতে মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ ভূমিকা না থাকায় বেপরোয়া দখল-ভরাটের কারনে চ্যানেলটি এখন মৃত প্রায়। এক সময় প্রবাহমান থাকলেও এখন বসতি, শিল্প-কারখানা, নির্মান সামগ্রী, হাসপাতাল বর্জ্য ফেলে সমগ্র চ্যানেলটিকে ময়লার ভাগাড়ে পরিনত করেছে যা অত্র এলাকার পরিবেশ এবং জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুকিপূর্ণ। একদিকে বর্জ্য ফেলে ভরাট অপর দিকে সেই বর্জ্য পুড়িয়ে দুষণ করা হচ্ছে আদি চ্যানেল এলাকার মাটি,পানি এবং বাতাসকে।  প্রাকৃতিক বাস্ততন্ত্রের কারণে এসব ক্ষতিকর রাসায়নিক ঢাকাবাসীর দেহে কোন না কোনভাবে প্রবেশ করছে। ঘনবসতিপূর্ণ পুরান ঢাকার পরিবেশের ভারসাম্য রক্ষা, নগরের তাপমাত্রা নিয়ন্ত্রনে রাখা, বর্ষা মৌসুমে শহরে জলাবদ্ধতা নিরসন, পানির চাহিদা পূরণ ও আবর্জনা পরিশোধনে গুরুত্ব ভুমিকা রাখতে পারে এই নদী।   প্রধানমন্ত্রীর নির্দেশ ও হাইকোর্টের সুস্পষ্ট নির্দেশনা থাকলেও আদি বুড়িগঙ্গার নদী পুনরুদ্ধারে কেবল মাত্র প্রতিশ্রুতি ছাড়া কোনো তৎপরতা দেখা যাচ্ছে না! সমাবশে থেকে বুড়িগঙ্গার আদি চ্যানেল খনন করে এর সুস্থ, স্বাভাবিক ও প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানানো হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com