শেরপুর প্রতিনিধি
মো. খোরশেদুজ্জামান।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় জাতীয় পরিষদের সদস্য, শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও ৯ নম্বর চরমোচারিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. খোরশেদুজ্জামান (৮৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
রবিবার ভোররাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন তিনি। মৃত্যুকালে স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানা যায়, শনিবার গভীর রাতে হঠাৎ স্ট্রোক করেন খোরশেদুজ্জামান। পরে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি। বেশ কিছুদিন ধরে তিনি নানা জটিলতায় ভুগছিলেন।
খোরশেদুজ্জামানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল, জেলা পরিষদ চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির রুমান, শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুনসহ স্থানীয় রাজনৈতিক মহল।
মরহুম খোরশেদুজ্জামানের প্রথম জানাজা দুপুর ২টায় শেরপুর পৌর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা। আর দ্বিতীয় জানাজা বাদ আসর নিজ গ্রামের মতিজাহান উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।
Leave a Reply