যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পঞ্চগড় সদর ও দেবীগঞ্জ উপজেলা মডেল মসজিদের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পঞ্চগড় সদর ও দেবীগঞ্জ উপজেলা মডেল মসজিদের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশে নির্মাণাধীন ৫৬০ টি মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে প্রথম পর্যায়ে ৫০টি মসজিদ ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জন নেত্রী শেখ হাসিনা।

এর মধ্যে পঞ্চগড় জেলার দুটি মডেল মসজিদ উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার (১০ জুন) সকাল ১১টার সময় গণভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে পঞ্চগড় জেলার সদর উপজেলা ও দেবীগঞ্জ উপজেলার দুটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতি কেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মডেল মসজিদের ইমাম, স্থানীয় জনপ্রতিনিধিসহ মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় পঞ্চগড় সদর উপজেলার মডেল মসজিদ প্রাঙ্গনে উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট,পুলিশ সুপার ইউসুফ আলী, পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডশনের উপ-পরিচালক মোহাম্মদ শামিম সিদ্দিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com