শিরোনাম :
রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন চীন মৈত্রী সম্মেলন ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি গাজীপুর সিটি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আতিককে ‘সর্বস্বান্ত’ করে ডিভোর্স দেন প্রিয়মনি, ঢাকার তিন বাসায় যাতায়াত

আতিককে ‘সর্বস্বান্ত’ করে ডিভোর্স দেন প্রিয়মনি, ঢাকার তিন বাসায় যাতায়াত

বিনোদন প্রতিবেদক:

‘ভালোবাসার প্রজাপতি’ দিয়ে চলচ্চিত্রে নাম লেখালেও ঢাকার সিনেমায় ‘কসাই’ দিয়ে তার অভিষেক হয়। যদিও ‘কসাই’ ছবিটি ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে। বলছি এই সময়ের আলোচিত সমালোচিত মুখ প্রিয়মনির কথা। বর্তমানে মিডিয়াতে তাকে সবাই প্রিয়মনি নামে চিনলেও তার প্রকৃত নাম আফরিন সুলতানা লাবনী।
চলচ্চিত্রে নাম লিখানোর সঙ্গে সঙ্গে নিজের নামও বদলে নিয়েছেন। বিতর্ক আর প্রিয়মনি (আফরিন লাবনী) যেনো মুদ্রার এপিঠ-ওপিঠ। একের পর এক বিতর্ক সঙ্গে ওতপ্রোতভাবেই জড়িয়ে আছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী প্রিয়মনির মিডিয়াতে যাত্রা শুরু হয় ২০১৮ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ সুন্দরী প্রতিযোগিতা দিয়ে। সঙ্গে শুরু হয়ে যায় তাকে নিয়ে বিতর্ক। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ এর গ্র্যান্ড ফিনালেতে বিচারকের একটি প্রশ্নে উত্তর দিয়ে বেশ সমালোচিত ও বিতর্কিত হোন। এরজন্য সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে বেশ ট্রল হয়।

তিনি তো বিতর্কের রাণী তাই এতেই কি বিতর্ক শেষ হবে? না। বিবাহিত হয়েও তিনি তথ্য গোপন করে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় অংশ নেন। যা নিয়ে সেসময়ে প্রচুর আলোচনা সমালোচনা ঝড় বয়ে যায়। বরাবরই সকল অভিযোগকে মিথ্যা বলে উড়িয়ে দিলেও সত্যটা ঠিকই প্রকাশ পেয়েছে।

২০১৪ সালে ১৮ আগস্টে তিনি আতাউর রহমান আতিককে জামালপুর কোর্টে বিয়ে করেন। এরপর দুই বছর তার সঙ্গে সংসার করার পর ২০১৬ সালের ১৭ মে ডিভোর্স হয়। পরে তার বিরুদ্ধে চুরির অভিযোগ করেন স্বয়ং তার প্রাক্তন স্বামী আতিক। আতিক সেসময় গণমাধ্যমগুলোতে বলেছিলো প্রিয়মনির পিছনে জলের মতো টাকা ব্যয় করেছেন। এমনকি তার মায়ের চিকিৎসার জন্যও আতিক টাকা দিয়েছেন বলে দাবি করেছেন।

ঢাকার চকবাজারে সামসুল হক টাওয়ারে আফরিন এস এম নামে দুটি দোকান থাকলেও এখন আর কিছু নেই। পরে প্রিয়মনির নামে মামলা হলে তাকে সূত্রাপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। তারপর তাকে আদালতে নেয়া হলে সাবেক স্বামী আতিকের সঙ্গে আপসের শর্তে জামিন পান। নিজের মায়ের মৃত্যু নিয়েও মিথ্যাচার করেছিলেন প্রিয়মনি।

সেসময় প্রতিযোগিতায় প্রশ্নের উত্তর দিয়ে হাস্যকর ছিলো। এ সাফাই দিয়ে পরে প্রিয়মনি বলেন, ৩০ সেপ্টেম্বর তার মায়ের মৃত্যু হয় তাই মানসিক অবস্থা ভালো না থাকায় ঠিকঠাক বিচারকদের প্রশ্নের উত্তর দিতে পারেননি। কিন্তু তার মায়ের মৃত্যু ৩০ সেপ্টেম্বর নয়, তিনি মারা গেছেন ২ অক্টোবর। একের পর এক অভিযোগের তীর যখন তার দিকে তখন বার বার টেকনিকালি সেসব অভিযোগগুলো মিথ্যা ভিত্তিহীন বলে গেছেন।

বর্তমানে তিনি ঢাকায় কার সঙ্গে থাকেন এটাও ঠিক মতো পরিষ্কার নয়। কখনো পুরান ঢাকায় কখনো আফতাবনগর আবার কখনো নিকেতনে থাকেন তিনি। মিডিয়াতে কাজ করার পাশাপাশি তিনি রাজনীতিতেও সম্পৃক্ত।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com