শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ভারতের পশ্চিমবঙ্গে বাস চললেও ট্রেন বন্ধ, বিয়ের বিষয়ে মানবিক বিবেচনা

ভারতের পশ্চিমবঙ্গে বাস চললেও ট্রেন বন্ধ, বিয়ের বিষয়ে মানবিক বিবেচনা

প্রবাস

পশ্চিমবঙ্গে সামান্য শিথিল হয়েছে করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ। ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস চলাচলের অনুমতি দিল রাজ্য সরকার।

সরকারি, বেসরকারি সব ধরনের বাস রাস্তায় নামার অনুমতি পেল। তবে আগামী ১৫ জুলাই পর্যন্ত লোকাল ট্রেন এবং মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। গতকাল সোমবার দুপুরে নবান্নে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

ব্যবসায়ী সংগঠনগুলোর কথা মাথায় রেখে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সবজি এবং মাছের বাজার খোলা রাখার অনুমতি দিয়েছে রাজ্য সরকার।

অন্য দোকান খোলা রাখা যাবে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। সকাল ১১টা থেকে বিকেল ৬টা পর্যন্ত ৭ ঘণ্টা সেলুন, পার্লার খোলা রাখা যাবে।

তবে সেখানেও ৫০ শতাংশ গ্রাহক প্রবেশে অনুমতি রয়েছে। জিমনেসিয়ামে ৫০ শতাংশ গ্রাহক নিয়ে খোলা রাখার অনুমতি দেওয়া আছে।

রাজ্য সরকার আরো অনুমতি দিয়েছে, ৫০ শতাংশ কর্মী নিয়ে বেসরকারি সংস্থাগুলো অফিস চালাতে পারবে। সরকারি দপ্তর খোলা রাখা যাবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। তবে সেক্ষেত্রে কর্মীদের যাতায়াতের ব্যবস্থা সংস্থাকেই করতে হবে। পরিস্থিতি বুঝে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বিয়ের মওসুমের কথা মাথায় রেখে বিয়েবাড়িতে ৫০ জন পর্যন্ত অতিথি সমাগমের অনুমতি দিয়েছে রাজ্য সরকার। সাংস্কৃতিক এবং রাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রে ২০ জনের বেশি জমায়েত নিষিদ্ধ।

রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া নিষিদ্ধই থাকছে। রাজ্যে এখন পর্যন্ত ২ কোটি ১২ লাখ মানুষ করোনার টিকা পেয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
সূত্র: আনন্দবাজার।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com