শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

টোকেন দিয়ে পণ্যবাহী গাড়িতে চাঁদা, পুলিশের ধাওয়া

টোকেন দিয়ে পণ্যবাহী গাড়িতে চাঁদা, পুলিশের ধাওয়া

রংপুর প্রতিনিধি:

রংপুরে কঠোর লকডাউনেও পণ্যবাহী যানবাহন থেকে চাঁদা আদায় করছে এক শ্রেণির চাঁদাবাজ যুবক। নগরীর অর্জন (মর্ডান) মোড়ে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পণ্যবাহী কার্গো-পিকআপ থামিয়ে টোকেন দিয়ে চাঁদা আদায় করছিল ৪ যুবক।

এসময় পুলিশ এসে তাদের ধাওয়া দিলে পাশের পুকুরে ঝাঁপ দিয়ে পালিয়ে যায় ওই ৪ যুবক। এরা মোটর শ্রমিক ইউনিয়নের কেউ নয়। প্রতিদিনই ওই স্থানে পণ্যবাহী গাড়ি থামিয়ে টোকেন দিয়ে ৫০ টাকা করে আদায় করেন তারা। বৃহস্পতিবার দুপুরে দেখা গেছে এই চিত্র।

স্থানীয় ও পণ্যবাহী গাড়ি চালকরা জানান, প্রায়ই কয়েকজন যুবক মর্ডানমোড়ে যানবাহন থামিয়ে চাঁদা আদায় করেন। কেউ প্রতিবাদ করলে তাদের গাড়ি আটকিয়ে রাখা হয়। তা না হলে তাদের গালিগালাজ অথবা শারীরিক ভাবেও নির্যাতন করা হয়।
স্থানীয়রা জানান, ওই যুবকরা মোটর শ্রমিক ইউনিয়নের কেউ নন। তারা এলাকার বখাটে ও মাস্তান। তাদের কাজের কেউ প্রতিবাদ করার সাহস পাননা। তাই তারা কঠোর লকডাউনের মধ্যে পণ্যবাহী গাড়ি থামিয়ে চাঁদাবাজি করছেন।

এলাকাবাসী জানান, তাদের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে বৃহস্পতিবার দুপুরে পুলিশে খবর দেয়া হলে তাজহাট থানার এএসআই শহীদুলের নেতৃত্বে একদল পুলিশ এসে ওই যুবকদের ধরার জন্য ধাওয়া দেয়। এসময় যুবকরা পাশের পুকুরে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।

তাজহাট থানার ওসি আকতারুজ্জামান প্রধান বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ওই এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। চাঁদা আদায় করা বেআইনি। তাই তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com