ময়মনসিংহপ্রতিনিধি
মো. সালেহ আহম্মেদ
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মো. সালেহ আহম্মেদ নামে এক ফায়ার সার্ভিস কর্মীর। শনিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের ময়মনসিংহ ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন মো. সালেহ আহম্মেদ। গত বছরের ২০ জুলাই ময়মনসিংহে যোগদান করেন তিনি। সালেহ আহম্মেদের বাড়ি নেত্রকোনার মদন উপজেলার মাঘান গ্রামে।
মো. জসিম উদ্দিন বলেন, করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিলে গত ২৮ জুন মো. সালেহ আহমেদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। করোনাভাইরাস শনাক্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন সেখানেই। শনিবার সকালে সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
Leave a Reply