শিরোনাম :
রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন চীন মৈত্রী সম্মেলন ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি গাজীপুর সিটি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সব সম্ভব শ্রুতি বললেন ভালোবাসায়

সব সম্ভব শ্রুতি বললেন ভালোবাসায়

বিনোদন ডেস্ক :
ভালবাসায় সব সম্ভব। বলছেন শ্রুতি দাস। শুধু বলছেন না, অভিনেত্রী অনুভব করছেন সেই পরিবর্তন।
শ্রুতির কথায়, তার প্রেমিক পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার আগে ছবি তোলা থেকে সাত হাত দূরে থাকতেন। আর সেই প্রেমিকই আব্দার করছেন সেলফি তোলার! ফেসবুকে শ্রুতি লিখেছেন, তাকে স্বর্ণেন্দু বলেছেন, বাবি একটাও ছবি তোলা হয়নি আজ, গাড়ি থেকে নেমে একটা ছবি তুলব কেমন!

প্রেমিকের পরিবর্তনে অভিভূত শ্রুতির আদুরে অক্ষর, ছবি তোলা থেকে সাত হাত দূরে থাকা ছেলেটাও দিনদিন নাছোড়বান্দা প্রেমিক হয়ে উঠছে। একে ফেরানো যায়?

এরকম একটা দিন দেখার জন্যই দু’বছর আগে প্রেম প্রস্তাব দিয়েছিলেন তিনি। লিখেছেন শ্রুতি। তার সেই ভালবাসাতেই অবশেষে এই পরিবর্তন। স্বর্ণেন্দুর সঙ্গে শ্রুতির আলাপ বছর দুয়েক আগে, ‘ত্রিনয়নী’ ধারাবাহিকে। এই ধারাবাহিক দিয়েই বিনোদন দুনিয়ায় বড় ভূমিকায় পদচারণা শ্রুতির।

তার সঙ্গে স্বর্ণেন্দুর বয়সের ব্যবধান ১৪ বছর। কিন্তু বয়স কখনো বাধা হয়ে দাঁড়ায়নি তাদের প্রেমে। সংবাদমাধ্যমে শ্রুতি জানিয়েছিলেন, স্বর্ণেন্দু তাকে প্রথমে বিশেষ পছন্দ করতেন না। তার মনে হত, শ্রুতি খুব দাম্ভিক। পরে তিনি ধীরে ধীরে বুঝতে পেরেছেন শ্রুতি চুপচাপ, দাম্ভিক নন।

প্রেমের প্রস্তাব প্রথমে দিয়েছিলেন শ্রুতি নিজেই। তবে স্বর্ণেন্দুর দিক থেকে সাড়া আসতে একটু সময় লেগেছিল। প্রাথমিক আপত্তি ছিল শ্রুতির পরিবারে। কিন্তু পরে সেখানেও হবু জামাই হিসেবে বরণ করে নেওয়া হয়েছে স্বর্ণেন্দুকে। তবে আপাতত তারা বিয়ে করছেন না। ক্যারিয়ারকে সময় দিচ্ছেন দুজনেই।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com