আলমডাঙ্গা প্রতিনিধিঃ
আলমডাঙ্গায় ৫ ম দিনের সর্বাত্বক লকডাউনে বিনা প্রয়োজন শহরে ঘোরা ঘুরি অপরাধে ৪ মটর সাইকেল আরোহী ও ৩ ব্যবসা প্রতিষ্ঠান কে ভ্রাম্য মান আদালত বসিয়ে নগত টাকা জরিমানা আদায় করেছে।
জানাগেছে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় মহমারী করোনা ভাইরাস দিন দিন বেড়ে যাওয়ায় সর্বাত্বক লকডাউন কার্য্য কর ও বিনা প্রয়োজনে ঘর থেকে বাহির না হওয়ার জন্য মাঠে নামানো হয়েছে সেনা, বি জি বি ও পুলিশ।
সবার চোখ ফাকি দিয়ে শহরে ৪ মটর সাইকেল আরোহী অযথা ঘোরাঘুরির দায়ে পুলিশ তাদের আটক করে থানা হেফাজতে রেখে ভ্রাাম্যমান আদালত বসিয়ে নগত ২ হাজার ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে রাখার দায়ে মালিক কে ৮ হাজার মোট ১০ হাজার টাকা আদায় করা হয়েছে। আদালত পরিচালনা করেন উপজেলা ভুমি সহকারি কর্মকর্তা হুমায়ন কবির।
Leave a Reply