শিরোনাম :
বেসরকারি বিশ্ববিদ্যালয়কে স্বাধীনতা দিতে চাই, তবে ‘জঙ্গি কারখানা’ নয়: শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গ হার মানছেন না মমতা, দেবেন না ইস্তফা, কী বলছে ভারতের সংবিধান উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে এআরও নেতা নিহত ৪৫ দিনেই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের জন্য ‘জমি’ দেবে বিজেপি: এনডিটিভি মদন শিশু ধর্ষণের মামলায় অভিযুক্ত সেই শিক্ষক গ্রেপ্তার সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী খোকসায় ভ্যানচালকের লাশ উদ্ধার কম সময়ে ধান উৎপাদনের জাত উদ্ভাবন নিয়ে আলোচনা চলছে: কৃষিমন্ত্রী টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চিকিৎসার অভাবে মারা যাওয়া কে এই নায়িকা চাঁদনী

চিকিৎসার অভাবে মারা যাওয়া কে এই নায়িকা চাঁদনী

বিনোদন প্রতিবেদক:

চিত্রনায়িকা সিলভী আজমী চাঁদনী মারা গেছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে বগুড়ার একটি হাসপাতালে তিনি মারা যান।
পরিবার জানিয়েছে, টাকার অভাবে ঢাকায় চিকিৎসা করাতে না পেরে বগুড়ায় গ্রামের বাড়িতে নেয়া হয় সিলভীকে। সেখানে একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এর চারদিন পর না ফেরার দেশে চলে গেলেন এই অভিনেত্রী।

জানা গেছে, চাঁদনী বেশ কিছু দিন ধরে থাইরয়েডের চিকিৎসা নিচ্ছিলেন। সপ্তাহখানেক আগে ঢাকার হেলথ কেয়ারেও ভর্তি ছিলেন। সেখানে আইসিইউতে ছিলেন বেশ কয়েকদিন। সেখানে চিকিৎসার ব্যয়ভার চালাতে না পেরে চার দিন আগে ঢাকা থেকে তাকে নিজ শহর বগুড়ায় নিয়ে যাওয়া হয়।

সিলভীর মামা মাসুম বলেন, টাকার অভাবে আমরা ঢাকায় তার চিকিৎসা করাতে পারিনি। এজন্য তাকে বগুড়ায় নিয়ে আসতে হয়েছে। এখানে আনার চার দিনের মাথায় সে মারা গেল।

সিলভী আজমী চাঁদনী ২০০৭ সালে একটি পত্রিকার ফটোসুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছিলেন। শাহাদত হোসেন লিটন পরিচালিত ‘বল না কবুল’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে তার যাত্রা শুরু হয়। এই ছবিতে শাকিব খানের ছোট বোনের চরিত্রে অভিনয় করেন তিনি। তবে এ সময় তিনি চাঁদনী নামে পরিচিত হন।

২০১০ সালে চিত্রনায়ক ইমনের বিপরীতে ‘যেমন জামাই তেমন বউ’ সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করেন সিলভী।

প্রসঙ্গত ২০১১ সালে কক্সবাজারের এক হোটেল থেকে ইয়াবাসহ গ্রেফতার হন নায়িকা চাঁদনী। এ সময় তার সঙ্গে চলচ্চিত্র পরিচালক জিএম সারওয়ারসহ আরো ছয়জন ছিলেন। এ কারণে তারা বেশ দীর্ঘদিন কারাগারে ছিলেন। পরে ২০১৪ সালের ১৫ আগস্ট সিলভি জামিনে মুক্তি পান। ২০১২ সালে ‘বাংলা ভাই’ সিনেমার মাধ্যমে তিনি আবারো ফিরে আসেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com