শিরোনাম :
জাতীয় জাদুঘর মিলনায়তনে মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ রাজধানীতে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট পাটগ্রামে একের পর এক বিষধর সাপের কামড়, মৃত্যু ১, গুরুত্বর আহত ২ পূবাইলের মসজিদের সাবেক মোতাওয়াল্লীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন জনগণ সংস্কার চায় কিন্তু সরকার ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার পথেই হাটছে আটোয়ারীতে খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করলেন পঞ্চগড়- ১ আসনের এমপি আসন্ন ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, চাহিদা বেশি ২৪ মে রাতের টিকিটে গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ধর্ম ব্যবসায়ীরা জাতিকে বিভ্রান্ত করেছে: মাহবুবুল আলম হানিফ

ধর্ম ব্যবসায়ীরা জাতিকে বিভ্রান্ত করেছে: মাহবুবুল আলম হানিফ

নিজস্ব প্রতিবেদক :

বেরাইদ এ কে এম রহমতউল্লাহ স্টেডিয়ামে ত্রাণ বিতরণ করছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি

করোনাভাইরাস নিয়ে ধর্ম ব্যবসায়ীরা জাতিকে বিভ্রান্ত করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি।
শনিবার বেরাইদ এ কে এম রহমতউল্লাহ স্টেডিয়ামে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও ত্রাণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মাহবুবুল আলম হানিফ বলেন, সরকার করোনার শুরু থেকে সবাইকে মাস্ক পরে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে বলেছে। সরকার মানুষকে সচেতন করে করোনা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছে। কিন্তু ধর্ম ব্যবসায়ীরা মুসলমানদের করোনা হবে না বলে জাতিকে বিভ্রান্ত করেছে। তারা এও বলেছে, মুসলমানদের করোনা হলে কোরআন মিথ্যা হবে। তাদের এ বিভ্রান্তি সৃষ্টির কারণে কোথাও কোথাও স্বাস্থ্যবিধি মানতে শিথিলতা দেখা গেছে। এ ধর্মীয় বক্তা নামধারী কতিপয় ব্যক্তি করোনা ছড়িয়ে দিতে সহযোগিতা করেছে। এদের বিচারের আওতায় আনতে হবে।

তিনি আরো বলেন, শেখ হাসিনা এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন ও দেশের উন্নয়নের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তার নির্দেশনা মেনে করোনা মোকাবিলা করে আমরা এগিয়ে যাব।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ১০০০ অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি আলু, এক কেজি তেল, এক কেজি লবণ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত খাবার ও ঈদসামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এ কে এম রহমতউল্লাহ এমপি, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।

এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি বশির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, দফতর সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পি, সহ-দফতর সম্পাদক আওয়াল শেখ, নির্বাহী সদস্য হিমাংশ কিশোর দত্তসহ স্থানীয় থানা ইউনিয়ন ও ওয়ার্ডের নেতারা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com